- এই যে হ্যালো? -হ্যা,বলো। - ওই মিয়া আপনার সাহস তো কম না, তুমি করে বলছেন!!! - ছন্দ মিলাচ্ছিলাম। - আপনি কবি না,আপনি হলেন থার্ড গ্রেডের লেখক। - আপমান করলেন? - আপনার মান আছে!! এই লুঙ্গি, টিশার্ট, স্যান্ডেল এর কম্বিনেশনে কই যান? -বিএফসি যাবো, চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে। -আজাইরা কথা বাদ দিয়ে, বাসায় গিয়ে চেঞ্জ করে আসুন,ঠিক আধা ঘন্টা পরে বাসার সামনে আসবেন, আমি নামছি। -পারলাম না। -ওই মিয়া ওই, এক পা ও যদি সামনে দিছেন পা ভাইঙ্গা বসাইয়া রাখবো। 30 minute later.... - আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? -টং এ, চা খাবো। -বিএফসি না কেনো? -তোমার মত সন্ত্রাসি টাইপের মেয়ের সাথে যাওয়া যাবে না,পকেট ফাকা করে দিতে পারো। -আমার এই সাজগোজ কে দেখবে এখন?? - আমি আর টং এর মামা। - আপনি!!! তা হলে তো হতোই। - হা,হা,হা। - হাসবেন না,বিশ্রি হাসি আপনার। চা খান। - চা তো শেষ। - তবে বিল দিয়ে চলে আসুন আমি গেলাম। -এই নী লিমা,মানিব্যাগ টা পাচ্ছি না। - পাবেন ও না,ওটা আমার দখলে।এবার ১০ টাকার কাপ ধুয়ে বাসায় চলে যান। সন্ত্রাসী বলার শাস্তি। - নীলিমা, চিরকুট গুলো পড়ো না যেন। -নাহ....ওই থার্ড গ্রেডের লেখা পড়ার ইচ্ছেও নেই। Author:...