পকেটমার বালিকা

- এই যে হ্যালো?
-হ্যা,বলো।
- ওই মিয়া আপনার সাহস তো কম না, তুমি করে বলছেন!!!
- ছন্দ মিলাচ্ছিলাম।
- আপনি কবি না,আপনি হলেন থার্ড গ্রেডের লেখক।
- আপমান করলেন?
- আপনার মান আছে!! এই লুঙ্গি, টিশার্ট, স্যান্ডেল এর কম্বিনেশনে কই যান?
-বিএফসি যাবো, চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে।
-আজাইরা কথা বাদ দিয়ে, বাসায় গিয়ে চেঞ্জ করে আসুন,ঠিক আধা ঘন্টা পরে বাসার সামনে আসবেন, আমি নামছি।
-পারলাম না।
-ওই মিয়া ওই, এক পা ও যদি সামনে দিছেন পা ভাইঙ্গা বসাইয়া রাখবো।
30 minute later....
- আচ্ছা আমরা কোথায় যাচ্ছি?
-টং এ, চা খাবো।
-বিএফসি না কেনো?
-তোমার মত সন্ত্রাসি টাইপের মেয়ের সাথে যাওয়া যাবে না,পকেট ফাকা করে দিতে পারো।
-আমার এই সাজগোজ কে দেখবে এখন??
- আমি আর টং এর মামা।
- আপনি!!! তা হলে তো হতোই।
- হা,হা,হা।
- হাসবেন না,বিশ্রি হাসি আপনার। চা খান।
- চা তো শেষ।
- তবে বিল দিয়ে চলে আসুন আমি গেলাম।
-এই 
নীলিমা,মানিব্যাগ টা পাচ্ছি না।
- পাবেন ও না,ওটা আমার দখলে।এবার ১০ টাকার কাপ ধুয়ে বাসায় চলে যান। সন্ত্রাসী বলার শাস্তি।
- নীলিমা, চিরকুট গুলো পড়ো না যেন।
-নাহ....ওই থার্ড গ্রেডের লেখা পড়ার ইচ্ছেও নেই।



Author: Tausif Sagar

Comments