অকালপক্ক নারী
-কি করেন ভাইয়া ? -পানি পথের যুদ্ধ নিয়ে রিসার্চ করি,দেখি দোষ টা মীরজাফর থেকে সরিয়ে সিরাজ-উদ-দৌলার ঘাড়ে ফালানো যায় কিনা। -ইয়া আল্লাহ !!!!! 😯 বালক তোমার হাতে বই ? এই তুমি কি সেই তুমি ? -ফাজলামি হচ্ছে ? -হে হে ....পড়েন পড়েন। চা খাবেন ? বানিয়ে এনে দেই ? -তুই খুব ভালো করে জানিস আমার চা খাওয়া বারণ। -আল্লাহ কোই না তো। 😱 -হ্যা এই জন্যই তুই চা নিয়ে ঘুরঘুর করতেছিস। -চা টা সেই হইছে রে। -৩০ সেকেন্ডের মধ্যে তুই ছাদ দিয়ে নামবি। -নইলে ? -ওই যে বেণী দুইটা তোর মাথায় ,ধরবো,উপরে তুলবো আর সোজা গ্রাউন্ড ফ্লোরে ফেলবো। -এই যে বেশি বুঝলি না। আসিস চা খেতে। তোর চা'য়ে যদি ইন্দুরের ঔষুধ না দিছি। -যা ভাগ ,অকালপক্ক নারী।