অকালপক্ক নারী

-কি করেন ভাইয়া ?
-পানি পথের যুদ্ধ নিয়ে রিসার্চ করি,দেখি দোষ টা মীরজাফর থেকে সরিয়ে সিরাজ-উদ-দৌলার ঘাড়ে ফালানো যায় কিনা। 
-ইয়া আল্লাহ !!!!! 😯 বালক তোমার হাতে বই ? এই তুমি কি সেই তুমি ?
-ফাজলামি হচ্ছে ?
-হে হে ....পড়েন পড়েন। চা খাবেন ? বানিয়ে এনে দেই ?
-তুই খুব ভালো করে জানিস আমার চা খাওয়া বারণ।
-আল্লাহ কোই না তো।😱
-হ্যা এই জন্যই তুই চা নিয়ে ঘুরঘুর করতেছিস।
-চা টা সেই হইছে রে।
-৩০ সেকেন্ডের মধ্যে তুই ছাদ দিয়ে নামবি।
-নইলে ?
-ওই যে বেণী দুইটা তোর মাথায় ,ধরবো,উপরে তুলবো আর সোজা গ্রাউন্ড ফ্লোরে ফেলবো।
-এই যে বেশি বুঝলি না। আসিস চা খেতে।
তোর চা'য়ে যদি ইন্দুরের ঔষুধ না দিছি।
-যা ভাগ ,অকালপক্ক নারী।

Comments