জটিলতা


-বেঁচেই তো আছেন দেখছি। 
-কার জন্য মরবো শুনি ?
-নাহ,অনেকদিন আপনার কোনো গল্প পাচ্ছি না তাই ভাবলাম আছেন নাকি গেছেন। 
-গল্পেরা এখন আমায় লেখে। 
-আমি আসলেই কি আপনার অধ্যাত্বিকতা বের হয় ?
-মেয়েরা ঘুরিয়ে কথা বলা ছেলেদের পছন্দ করে।
-আমি তো এমনিই করি এখন তো সোজা কথা বলুন।
-না আপনিও একই কারনে পছন্দ করেন,প্রথম দিনেই যদি আপনার সাথে সোজা সাপ্টা কথা বলতাম তবে আপনি আমার সামনেও পড়তেন না।
আপনাদের ধারণা ঘুরিয়ে কথা বলাটা স্মার্টনেস।কিন্তু এই কথার অর্ধেকই আপনারা বোঝেন না। কথা শুনেই ফিদা হয়ে জান।
-একদমই এমন কিছু না।
-আচ্ছা প্রথম দিন আমি আপনাকে কি বলেছিলাম মনে আছে ?
-নাহ তো।
-বলেছিলাম আপনি আসতেই সূর্য ডুবে গেলো।
এই কথা শুনে আপনি হাসছিলেন কেন ?
-কমপ্লিমেন্ট শুনে হাসবো না ?
-ওই তো বললাম না অর্ধেকই বোঝেন না।
আপনি ভাবছেন আপনাকে আমি অনেক সুন্দর বলেছি ?
নাহ ,আপনি আসায় সূর্য ও বিরক্ত।
আপনি কোন মহারানী যে আপনায় দেখে সূর্য ডুববে ?
-আপনি বিরক্তিকর। 😡
-হুম দূর হন সামনে থেকে ,না হয় চাঁদ ও ডুববে।
-ডুবুগ্গা,থাকবো এইখানে।
-থাকেন বড় বড় টিকটিকি আছে কামড় দিয়া যাবেনে ।
-হুহ 😡😡

Comments