নির্দোষ তুমি ??


তুমি দিনের পর দিন যে কারো হাত ধরে হাটতে পারো
কিছু একান্ত সময় কাটাতে পারো
বা রাতের পর রাত মোবাইল ফোনে পার করতে পারো।
এতে আমার কিছুই বলার নেই 
তুমি আমি নিতান্তই বন্ধু মানুষ।
আমি যা পারি তা একটু সাবধান করতে,
যদি সেটা তুমি আমায় জানাও তবে, অন্যথায় তোমার ব্যাপার নিয়ে কথা বলা পরচর্চার সমান।
সবশেষ
আমি যা পারবো তা হলো তোমার বাজে সময় টায় তোমার পাশে তালগাছ হতে।
তোমার ভুল জেনেও তোমায় শান্তনা দিতে।
এর বাইরে আমার কিছুই করার নেই।
তোমার কর্মফল তুমি ভোগ করছো যদিও এই কথাটা তখন তোমার সামনে বলতে পারবো না।
কারন তোমার মন খারাপ আর আমার দায়িত্ব শুধুই তোমার মন ভাল করা, যার জন্যই তুমি এসেছো।
আর এই সময়ে তুমি তোমার দোষ টুকু নিতে প্রস্তুত নও।

Comments